1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১১৬ Time View

শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাত ৯টা ৫৩ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন সাবেক এ প্রধান বিচারপতি।

সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেছেন, হাবিবুর রহমানের মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ব্যক্তিত্ব, অসাধারণ বিচারিক বুদ্ধিসম্পন্ন বিচারক ও রবীন্দ্র অনুরাগী জ্ঞানী ব্যক্তিকে হারাল।

খালেদা জিয়া এক শোক বার্তায় বলেন, “তার মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন ও দেশপ্রেমিক এক মহান ব্যক্তিকে হারিয়েছে।”

১৯৯৫ সালে প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন হাবিবুর রহমান। সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার অধীনে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ