1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ডিএমপিতে চিঠি দিয়েছে বিএনপি, সরকারের সহযোগীতা কামনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৮২ Time View

বিরোধী দলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি চাইতে বিএনপির তিন সদস্যের একটি দল বুধবার সকাল ১০ টা ২৫ মিনিটে ডিএমপি কার্যালয়ে যান।  এসময়  ডিএমপি কমিশনারকে না পেয়ে তার কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়া হয়েছে

এই প্রতিনিধি দলে ছিলেন, বিরোধী দলের চীফ হুইফ জয়নুল আবদিন ফারুক, উপ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও এবিএম আশরাফ উদ্দিন নিজাম।

জয়নুল আবদিন ফারুক জানান, তার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সকালে ডিএমপির কার্যালয়ে যান। ডিএমপি কমিশনারকে না পেয়ে তার কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুক।

২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সম্পর্কে অবহিত ও সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শককেও একই চিঠি দেয়া হচ্ছে।

ফারুক জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সমবেত হওয়া ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে দুটি চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একতরফা এগিয়ে যাওয়ার মধ্যে লাগাতার হরতাল-অবরোধের পর ভোটের ১২ দিন আগে সংবাদ সম্মেলনে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ