1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সিরিয়ার আলেপ্পোতে গোয়েন্দা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২
  • ১২৬ Time View

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে দু’টি পৃথক বিস্ফোরণে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রচারমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালের দিকে সংঘটিত বিস্ফোরণে সেনাসদস্য ও বেসামরিক লোকসহ মোট ১১ জন নিহত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নগরীর গোয়েন্দা সংস্থার অফিস-কমপ্লেক্স এবং নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরণ দু’টি  ঘটে। এর জন্য সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলোকে দায়ী করেছে কর্তৃপক্ষ।

তবে সিরিয়ার সরকারবিরোধীদের দাবি, আলেপ্পোতে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে সেখানকার অধিবাসীরা।

২০১১‘র মার্চ থেকে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে দেশটির অন্যান্য শহরে সহিংসতা ছড়িয়ে পড়লেও আলেপ্পোতে এতোদিন পরিস্থিতি অনেকটা শান্ত ছিল।

এদিকে গত বৃহস্পতিবারও মধ্যাঞ্চলীয় হোমস শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০০ জন নিহত হওয়ার দাবি করেছে সরকার বিরোধীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী ‘বিদ্রোহী’ নির্মূলের নামে নগরীতে বেসামরিক জনসাধারণের বিরুদ্ধে দমনাভিযান অব্যাহত রেখেছে বলে বিরোধীদের অভিযোগ।

তবে কোন নিরপেক্ষ সূত্র থেকে সিরিয়ায় সংঘটিত ঘটনাবলীকে যাচাই করা সম্ভব হচ্ছে না। সহিংসতা শুরুর পর থেকেই দেশটিতে বিদেশি সাংবাদিক প্রবেশাধিকার নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ