1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

কড়া সেন্সরনীতি মেনে আসছে ‘ধুম থ্রি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩
  • ২০৬ Time View

কড়া সেন্সরনীতি মেনে আসছে আলোচিত ছবি ‘ধুম থ্রি’। আমির খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটি মুক্তি পাচ্ছে আজ। তবে মুক্তির আগে সেন্সর জটিলতার মুখে পড়েছিল ছবিটি। তিনটি বড় ধরনের পরিবর্তন আনার পর ‘ধুম থ্রি’ ছবিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। ছবির একটি সংলাপে ‘ব্লাডি ইন্ডিয়ান’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। শব্দ দুটি ভারতীয় নাগরিকদের জন্য খুবই আক্রমণাত্মক ও অপমানজনক আখ্যা দিয়ে তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ‘ব্লাডি ইন্ডিয়ান’র পরিবর্তে ‘ইউ আর ইন্ডিয়ান’ জুড়ে দেওয়া হয়েছে। আরেকটি সংলাপে ‘ব্লাডি রিটার্ড’ শব্দের পরিবর্তে ‘ব্লাডি ইডিয়ট’ শব্দ ব্যবহারের পর আপত্তি তুলে নেয় সেন্সর বোর্ড।

এ ছাড়া ‘ধুম থ্রি’ ছবিতে দুঃসাহসিক সব ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় ছবির শুরুতেই সতর্কবাণী জুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেন্সর বোর্ড নির্দেশিত সব পরিবর্তনের পর ‘ধুম থ্রি’ ছবির ব্যাপ্তি দাঁড়িয়েছে ১৭২ মিনিট ২১ সেকেন্ড। ছবিটির তামিল ও তেলেগু সংস্করণও সেন্সর ছাড়পত্র পেয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ