1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

দুই দলই অনড়,দুবার বিফলে গেল জাতিসংঘের উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ২০৯ Time View
‘দক্ষিণ মেরু এবং উত্তর মেরু কখনো এক হতে পারে না’- নির্বাচনকালীন সংকট নিরসনে প্রধান দুই দলের সংলাপের টেবিলে বসার ক্ষেত্রে গত দুই দিনের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতার মন্তব্যটা এমন ছিল। তাই শেষ অবধি জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো তার মতামত জানিয়ে বলেন, ‘এখন সমাধানে পৌঁছতে এ দুই দলের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন’।

বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপের টেবিলে বসাতে জাতিসংঘ গত দুই দিনে দুবার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু দুই দলের অনড় অবস্থানের কারণে দুবারই বিফলে গেছে এ উদ্যোগ। অবশ্য গতকাল দুই দলের নেতৃবৃন্দ বিবিসি বাংলাকে বলেছেন যে, তারা আবারো বসতে পারেন এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ বেরোতে পারে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছেন সেই আগস্ট মাস থেকে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে আবারো তাগাদা দেন বান কি মুন। শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের আলাপচারিতার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বান কি মুন প্রধানমন্ত্রীকে বলেছেন যে, তিনি বাংলাদেশের সংবিধান মোতাবেক একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান।

এ আলাপচারিতা হয় গতকাল দুপুরে। এর প্রায় এক ঘণ্টা পরই দুই পক্ষের সমঝোতার বিষয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভার বৈঠক কোনো রকম ঐক্যমত ছাড়াই শেষ হয়।

অস্কার ফার্নান্দেজ তারানকো তার সফরকালে দেখেছেন, ক্ষমতাসীন দলের একটিই শর্ত, সংবিধান অনুযায়ীই নির্বাচন হতে হবে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। আর নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে আ. লীগের নেতারা বলেন, যদি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সহিংস হরতাল-অবরোধ বন্ধ করে, কেবল তবেই মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩/৪ দিন পেছানো যেতে পারে।

অন্যদিকে, বিএনপি তার শর্তে অটল। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে শেখ হাসিনার একাধিপত্য তারা মেনে নেবে না। আর এ ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘আপসহীন মনোভাব’ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এতো কিছুর পর জাতিসংঘের উদ্যোগের সারমর্ম দাঁড়াচ্ছেন এমন- বাংলাদেশে তারানকো তার পাঁচ দিনের সফরে দুই দলকে আলোচনায় বসাতে দুবার উদ্যোগ গ্রহণ করলেই তা আলোর মুখ দেখেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ