1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

শাহবাগে পেট্রোল বোমা ছুড়ে বাসে আগুন দেয় দুই ছাত্রদল নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩
  • ১২২ Time View

শাহবাগের শিশু পার্কের সামনে পেট্রোল বোমা ছুড়ে বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত ছাত্রদলের দুই নেতা স্বীকার করে বলেছে, কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালনের জন্য বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেয়া হয়েছিল। শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায়, উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে রাজধানীর শান্তিনগর ও পুরান ঢাকার বংশাল এলাকা থেকে ছাত্রদলের ৭০ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ উজ্জল হোসেন (২৬) ও ছাত্রদলকর্মী সোহেল চান ওরফে মিলন (২৮) গ্রেফতার হয়। এর আগে গত ২ ডিসেম্বর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় ছাত্রদলকর্মী সাব্বিরকে। তারই স্বীকারোক্তি অনুযায়ী ছাত্রদলের ওই দুই নেতাকে আটক করা হয়। যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে গত ২৮ নভেম্বরে তারা রাজধানীর বিভিন্নস্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়। পরে মাগরিবের আজানের পর অন্ধকারে পার্কের ভেতর থেকে বের হয়ে শিশুপার্ক সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে রাস্তায় চলন্ত বিহঙ্গ পরিবহনের বাস গতিরোধের চেষ্টা চালায়। এতে বাসটি ভাংচুর করা হয়। এতে বাসটি দ্রুতগতিতে পালানোর সময় রাস্তার ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় তাদের মধ্যে একজন একটি পেট্রোল বোমা বাসের চালকের গ্লাসের ওপর নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালন করার জন্য একটি সংঘবদ্ধ চক্র রাজধানীতে দীর্ঘদিন ধরে হরতাল ও অবরোধে যানবাহন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
গ্রেফতারকৃত দুই ছাত্রদল নেতার তিন দিনের রিমান্ড ॥ শাহবাগে বাসে পেট্রোল বোমা মেরে ১৯ জনকে দগ্ধ করার মামলায় গ্রেফতারকৃত ছাত্রদলের উজ্জল হোসেন ও সোহেল চানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। এর আগে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়। বিপরীতে তাদের ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ