1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার: শিক্ষামন্ত্রী বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই কিছু না কিছু রেখেছি : প্রধানমন্ত্রী পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায়, শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে হাভিয়ের মাচেরানোর আকস্মিক পদত্যাগ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল: বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন লুইস ফিগো বাংলা নববর্ষে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বিস্তারের আশঙ্কা ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে শহুরে নারীদের জীবনসংগ্রাম ও সামাজিক চাপের চিত্রায়ণ

প্রকৌশলী হত্যার দায়ে চারজনের ফাঁসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ৯৮ Time View

faceaরাজধানীর মোহাম্মদপুরে এক প্রকৌশলীকে হত্যার দায়ে চার জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান রোববারি এই রায় ঘোষণা করেন।

ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন- মো. আব্দুল করিম সরদার, মো. রাশেদ সরদার রাজু, দ্বীন ইসলাম ও নাসির হোসেন গাজী।

এদের মধ্যে রাজু ও করিমকে চুরির দায়ে আরেকটি ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পলাতক রাজু ছাড়া বাকি আসামিরা রায়ের সময় আদালতে ছিলেন।

মামলার আরেক আসামি আসাদুজ্জামান খান সজিবকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া শামীম ফকির নামের এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৫ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরে এ টেক করপোরেশনের মালিক কম্পিউটার প্রকৌশলী সুমন কুমার দত্তকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। তার কার্যালয়ে লুটপাটও চালানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা সুশীল কুমার দত্ত মোহাম্মদপুর থানায় মামলা করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, এ মামলায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষে মোট ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ