1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

রাজধানীতে মিছিল, অগ্নিসংযোগ ও সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ১৫৮ Time View

rafবিএনপি নেতৃত্বাধীন ১৮-দলের টানা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন চলছে। বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এদিকে সকাল থেকেই রাজধানী রাস্তায় পর্যায়ক্রমের বাস, সিএনজিচলিত অটোরিকশা ও রিকশার সংখ্যা বাড়তে দেখা যায়। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির চলাচল কম। এদিকে অবরোধের কারণে নগরী থেকে কোনো ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টার দিকে দয়াগঞ্জের স্বামীবাগে একটি ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। পরে তারা সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় পরপর ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টার দিকে কাফরুলে বিএফ শাহীন কলেজের সামনে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা রাস্তায় আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে এবং কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে এক পথচারী আহতের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ