1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

‘প্রধানমন্ত্রী পদত্যাগেই আন্দোলন থামবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ২০১ Time View

rig“প্রধানমন্ত্রীর পদত্যাগই একমাত্র সমাধান সম্ভব। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের জন্য তাকে পদত্যাগ করতেই হবে” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেই ১৮ দলীয় জাটের আন্দোলন থামবে, অন্যথায় নয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আমরা রাজপথে থাকবো।”

রিজভি আরো বলেন, “সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক সঙ্কট তৈরি করেছেন। আর নির্বাচন কমিশন (ইসি ) নির্বাচনের তফসিল ঘোষণা করে এই সঙ্কটকে আরো ঘণিভূত করেছেন।”

তাই অবিলম্বে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান তিনি।

অভিযোগ করে তিনি বলেন, “ক্ষমতার মোহে ও ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী তার ধারাবাহিক নীল নকশা বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব কৌশল প্রযোগ করছে।”

তিনি আরো বলেন, “জনগণের সাথে সম্পৃক্ত গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নি, এবারও যাবে না। বিজয় আমাদের হবেই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ