1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রিয়ালের রাজকীয় জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ১৫২ Time View

psgরোনালদোকে ছাড়াই দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় গালাতাসারেকে ৪-১ গোলে পরাজিত করে নয় বারের চ্যাম্পিয়ন রিয়াল। এই জয়ের ফলে শেষ ষোলতে নিজেদের স্থান পাকা করে নিয়েছে দলটি।

চোটের কারণে মাঠের বাইরে আছেন রোনলদো। এর আগে আসরের প্রথম ম্যাচে গালাতেসারেকে ৬-১ গোলে হারিয়েছিলো রিয়াল। আর রোনালদো একাই করেছিলেন তিন গোল। রোনালদোর খেলতে না পারাকে কেন্দ্র করে কিছুটা শংকা ছিলো। কারণ গত রাতে মেসিবিহীন বার্সাকে রুখে দিয়েছিলো আয়াক্স। কিন্তু রোনালদোকে ছাড়াই জয় পেয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের অন্যতম পরাশক্তি রিয়াল মাদ্রিদ।

খেলার শুরুতেই ম্যাচের সেরা অঘটন ঘটে যায়। ২৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালে রক্ষনভাগের অন্যতম পাহারাদার সার্জিও রামোস। ১০ জনের দল পরিণত হয় রিয়াল। ৩৭ মিনিটে বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। ঠিক এক মিনিট পরে গালাতসারের পক্ষে গোল শোধ করেন বুলুট।

দ্বিতীয়ার্ধের পরে আরবেলোয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয় রিয়াল মাদ্রিদের। ডি মারিয়ার বাড়ানো বলে গোল করেন তিনি। ৬৩ মিনিটে ডি মারিয়া দৃষ্টিনন্দন গোল উপহার দেয় রিয়ালকে।

৮০ মিনিটে গালাতেসারের কফিনে শেষ পেরেক ঠোকেন স্পেনিস খেলোয়াড় ইসকো। তার দুর্দান্ত গোলই রিয়ালের জয় নিশ্চিত হয়।

টুর্নামেন্টের অন্য খেলায় কোপেনহেগেনের বিপক্ষে ৩-১ গোলে জয় জুভেন্টান। বেশ বিপদের মধ্যে ছিলো ইতালির অন্যতম সফল দলটি। কারণ জুভেন্টাস হারলেই ছিটকে পড়তো টুর্নামেন্টে থেকে।

চিলির খেলোয়াড় আরতুরো একাই তিন গোল করে জুভেন্টাসের ত্রাতা বনে যান এ ম্যাচে। গত চার ম্যাচে জয় না পেলেও, নিজেদের বাঁচা-মরার খেলায় ঠিকই জয় তুলে নিয়েছে জুভেন্টাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ