1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

দায় খালেদাকেই নিতে হবে: টুকু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ১১৪ Time View

stukuঅবরোধে নাশকতার দায় বিরোধীদলীয় নেতাকে নিতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যতো বড় নেতাই হোক না কেন, নাশকতায় জড়িত থাকার প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার দুপুরে নিজের কার‌্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “রেললাইন উপড়ে ফেলা, নাশকতা, হত্যাসহ যে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যতো বড় নেতাই হোন না কেন, তাকে গ্রেপ্তার করা হবে।”

বিরোধীদলের অবরোধ কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, অবরোধে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে।

“তফসিল ঘোষণা করা হলে দেশেকে অচল করে দেয়া হবে- এমন কথা রাজনীতির ভাষা নয়। এসব কথা রাষ্ট্রদ্রোহিতার শামিল।”

অবরোধে সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে তার দায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকেই নিতে হবে বলে মন্তব্য করেন টুকু।

নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

মঙ্গলবার সকাল থেকেই সারা দেশে অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষের ঘটনা ঘটছে। ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা ও লালমনিরহাটে ট্রেনে আগুন, রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিজিবি, র‌্যাব ও পুলিশকে বলা হয়েছে, যাতে ‘যে কোনো উপায়ে’ রেলযোগাযোগ চালু রাখা যায়।

তারপরও কীভাবে নাশকতা ঘটছে জানতে চাইলে টুকু বলেন, “এ বিষয়ে জনগণকে সহযোগিতা করতে হবে। যারা এসব নাশকতার সঙ্গে জড়িত তাদের সনাক্ত করতে জনগণের সহযোগিতা প্রয়োজন।”

১৮ দলের নেতা-নেত্রীরা ‘শান্তিপূর্ণ নির্বাচন চান না’ বলেই এই সহিংসতা চালাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ