1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

মেলায় বিমানের ডিসকাউন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ১২০ Time View

porjঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলায়  টিকেটের ওপর মূল্য ছাড় দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার রাষ্ট্রীয় বিমান সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার (বিআইটিএফ)’ উপলক্ষে ঢাকা-ইয়াংগন রুটে ৫০ শতাংশ, দিল্লী-হংকং রুটে ৩০ শতাংশ এবং ব্যাংকক-লন্ডন রুটে ২৫ শতাংশ হ্রাসকৃত মূল্যে টিকিট বিক্রয় করা হবে। একই সাথে মেলার সময় বিমান স্টল থেকে আন্তর্জাতিক রুটের টিকেটও প্রযোজ্য বাজার মূল্যের ৪ শতাংশ কম মূল্যে কেনা যাবে।

বিমানের স্ট থেকে ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং ডিবিবিএল ক্রেডিট/ডেবিট কার্ড ছাড়াও নগদমূল্যে টিকেট কেনা যাবে বলেও জানান হয়েছে।

প্রসঙ্গত, মেলায় দর্শনার্থীদের প্রবেশ টিকেটে প্রতিদিন র‌্যাফেল ড্র্র-এর মাধ্যমে ঢাকা-দিল্লী-ঢাকা রুটে ২টি সৌজন্য টিকিট পুরস্কার দেওয়া হবে। মেলা উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত চলবে। উদ্বোধনের দিন বিকাল ৫টা থেকে দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হবে। টিকিটের মেয়াদ যাত্রা শুরুর দিন থেকে গণনা হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ