1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা

১ জানুয়ারি ‘বই উৎসব’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ১৬৯ Time View

gsorযশোরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে পহেলা জানুয়ারি বই উৎসব পালন করা হবে। শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে শিক্ষা বিভাগ।

ইতোমধ্যে জেলায় প্রাথমিকের ৮০ ভাগ এবং মাধ্যমিকের ৪০ ভাগ বই স্কুল ও উপজেলায় এসে পৌঁছেছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে শতভাগ বই স্কুলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

জেলা শিক্ষা অফিস জানায়, ২০১৪ শিক্ষাবর্ষে জেলায় মাধ্যমিকে এবার বইয়ের চাহিদা ৪১ লাখ ৯১ হাজার ৪৭৭ টি। বই এসেছে ১৬ লাখ ৩৬ হাজার ৫৮০ টি। এসএসসি ভোকেশনালে বইয়ের চাহিদা ৬৫ লাখ ৯৩০ টি। পৌঁছেছে ১৫ হাজার ৯৬০ টি। মাদ্রাসায় দাখিল পর্যায়ে ৭ লাখ ৮২ হাজার ১৮৬ এবং এবতেদায়ীতে ৫ লাখ ১২ হাজার ৮৯৮ টি বই চাহিদা রয়েছে। কিন্তু মাদ্রাসা পর্যায়ের বই এখনো পৌঁছায়নি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “মাধ্যমিক স্তরের সব বই চলে এসেছে। নতুন বই স্কুলে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে মাদ্রসা স্তরের  বই এখনো এসে পৌঁছায়নি। আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ