1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা

বিচ্ছিন্ন ঘটনায় হরতাল চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ১৬৬ Time View

pbsবিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পাবনায় জেলা বিএনপির ডাকা শনিবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে টায়ারে আগুন জ্বালিয়ে, পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা।

সকাল ৬টায় সরকারি এডওয়ার্ড কলেজ গেট ও মাসুম বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা। এছাড়া শহরের কয়েকটি এলাকায় পিকেটিং ও মিছিল করেছে তারা।

এদিকে হরতালে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। তবে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাসহ কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল।

জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবার ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত রয়েছে বলে জানান জেলা বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এ হরতাল ডাক দেয় জেলা বিএনপি। এর আগে একই দাবিতে ৯ ও ১৬ নভেম্বর পাবনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ