1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

শুরু হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ৯৭ Time View

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই বুধবার শুরু হয়েছে পঞ্চম শ্রেণি পড়ুয়াদের সমাপনী পরীক্ষা। এ পরীক্ষায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

pscপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে হবে গণিত বিষয়ের পরীক্ষা। দেশের ছয় হাজার ৫৭৪টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

আগে এ পরীক্ষায় দুই ঘণ্টা সময় দেওয়া হলেও এবার ২৫ শতাংশ যোগ্যতাভিত্তিক (সৃজনশীল) প্রশ্ন থাকায় সবগুলো পরীক্ষার সময়ই আধা ঘণ্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর বরাবরের মতোই প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে।

এ বছর প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন আর ইবতেদায়ীতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে মোট ছয় হাজার ৪৫৭ জন ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী রয়েছে।

এবার দেশের বাইরে রিয়াদ, জেদ্দা, আবুধাবি, বাহরাইন, দুবাই, কাতার, ত্রিপোলী এবং ওমান কেন্দ্রে ৭৭৪ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষা দিচ্ছে।

এদিকে ১১৫টি পরীক্ষা কেন্দ্রকে ‘দুর্গম’ চিহ্নিত করে ওইসব কেন্দ্রে প্রশাসনের তত্ত্বাবধানে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়।

সমাপনী পরীক্ষা শেষ হবে ২৮ নভেম্বর আর ২৬ ডিসেম্বর ফল প্রকাশের কথা রয়েছে।

২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই সমাপনী পরীক্ষা শুরু হয়। ইবতেদায়ীতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ