1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

তারেক রহমানকে অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১০৮ Time View

tarekমানি লন্ডারিং মামলায় বেকসুর খালাস পাওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার ফোরামের বিবৃতিতে বলা হয়, ‘তারেক রহমানের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে আগামী জাতীয় নির্বাচন থেকে বিরোধী দলকে বিরত রাখার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা সাজানো হয়েছিল। এ রায়ের মাধ্যমে এ সত্যই আজ প্রতিষ্ঠিত হয়েছে যে তার বিরুদ্ধে দায়েরকৃত প্রতিটি মামলাই মিথ্যা ও বানোয়াট।’

তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সবক’টি ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান বিবৃতিদাতারা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক মো. এনামুল হক খান, অধ্যাপক শাহাবুদ্দিন কবীর চৌধুরী, অধ্যাপক রাজিয়া সুলতানা, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল আলম সেলিমসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ