1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জমিদারের মতো কথা বলেন জয়!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩
  • ১১৩ Time View

rigবিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় জমিদারের মতো কথা বলেন।”

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “তিনি (জয়) বলছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় না দেওয়ার উনি কে? উনি দেশের একাই কি মালিক? উনি কেটে ফেলবেন। দেখে নেবেন। তিনি বিদেশে পড়াশোনা করেছেন। ভেবেছিলাম তার কথায় উন্নত সংস্কৃতির ছোঁয়া থাকবে। কিন্তু তার বক্তব্যে সে প্রমাণ পাওয়া যায় না।”

বিএনপির যুগ্ম-মহাসচিব অভিযোগ করেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যুবলীগ-ছাত্রলীগের দুষ্কৃতকারীরা বিএনপি নেতাকর্মীদের বাসায় গুলি চালিয়েছে, ককটেল নিক্ষেপ করেছে। কয়েকজন মানুষকে একসঙ্গে হেঁটে যেতে দেখলে বিএনপি নেতাকর্মী মনে করে গুলি করার চেষ্ট করা হচ্ছে। বিএনপির সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত এমন কোনো নেতা বাকি নেই যার নামে মামলা দেওয়া হয়নি।”

রিজভী বলেন, “শান্তিপূর্ণ হরতালকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের নিয়ন্ত্রিত দুষ্কৃতকারীরা বাসে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এর প্রমাণ, সাংবাদিকদের মেরেছে শ্রমিক লীগ। কূটনীতিকপাড়ায় স্বেচ্ছাবেসকলীগ কর্মী ধরা পড়েছে ককটেলসহ।”

এভাবে আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, আমাদের সঙ্গে জনগণ আছে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ