1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

নাম্বার ওয়ান নাদাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ১৩৬ Time View

ranর‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করছেন রাফায়েল নাদাল; এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনাল ম্যাচটি জিতে এটি নিশ্চিত করেছেন স্প্যানিশ টেনিস-নায়ক। লন্ডনে অনুষ্ঠেয় ফাইনালে স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে হারিয়ে এই সম্মান অর্জন করেন তিনি।

নাদালের এই জয়ের মাধ্যমে জোকোভিচের পুনরায় শীর্ষে চলে আসা অসম্ভব হয়ে গেছে। কারণ এ বছর শীর্ষে উঠতে জোকোভিচে যতোগুলো ম্যাচ খেলা প্রয়োজন, তা আর খেলা সম্ভব নয়। ফলে ২৭ বছর বয়সী নাদাল ক্যারিয়ারে তৃতীয়বারের মতো শীর্ষে থেকে শেষ করছেন বছর।

এমন রাজকীয় ফর্মে বছর শেষ করতে পারলেও, নাদাল নিজেই এ নিয়ে সন্দেহে ছিলেন। কারণ, বছরটি শুরুর আগে হাঁটুর ভয়ানক ইনজুরিতে পড়েন তিনি। সেই ইনজুরি জয় করে কোর্টে ফেরা কঠিন ছিলো তার জন্য।

কিন্তু গত ফেব্রুয়ারিতে কোর্টে নেমেই যে পারফর্ম দেখিয়েছিন তিনি- তাতে বছর শেষে নাদালের নাম্বার ওয়ান না হওয়াটাই বরং বিস্ময় নিয়ে আসতো তার ভক্তদের জন্য।

এটিপি ট্যুরের খেলায় লন্ডন আসার আগে, এ বছর রাফায়ের অর্জন রেকর্ড ৭২টি জয়, বিপরীতে হার মাত্র ছয়টি ম্যাচে। এমন পারফর্মের জোরেই নাদাল বলেছিলেন, “আমার সময় ভালো যাচ্ছে। এ সময় ধরে রেখেই আমি নাম্বার ওয়ান হয়ে বছর শেষ করতে চাই।”

নাদালের প্রত্যাশা সত্য হয়েই ধরা দিয়েছে। নাম্বার ওয়ান হয়ে বছর শেষ করতে পারার আনন্দ এখন কতোদিন ধরে রাখতে পারেন এই টেনিস  জায়ান্ট সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ