1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ছিটকে গেলেন তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০১৩
  • ১২৬ Time View

tmক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, পেটের পীড়াজনিত অসুস্থতায় দল থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ফলে নিউজিল্যান্ডের সাথে অনুষ্ঠিতব্য একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তামিমকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ছয় নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও একই কারণে মাঠে নামতে পারেননি দেশসেরা এই ওপেনার। তামিম না থাকলেও তার অভাব বুঝতে দেননি তরুণ ওপেনার শামসুর রহমান শুভ। ১০৭ বলে ৯৬ রানের এক দুরন্ত ইনিংস খেলে দলকে ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন তিনি।

সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে দলে ছিলেন তামিম।

তামিমের অসুস্থতার বিষয়ে জাতীয় দলের ফিজিও বিভব সিং বলেন, “তামিমের সর্বশেষ অবস্থা দেখে মনে হয়েছে তার পুরো ম্যাচ-ফিট হতে আরো ২-৪ সপ্তাহ সময় লাগবে। এই পরিস্থিতিতে তার খেলার মতো অবস্থা নেই।”

তামিমের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ম্যাচেও ওপেনিংয়ে দেখা যেতে সর্বশেষ ওয়ানডের জুটিকেই। যেটি গড়েছিলেন শুভ ও জিয়াউর রহমান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ