1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘পূর্ণাঙ্গ স্বাধীনতা পায় সাংবাদিকরা’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৩
  • ১১৯ Time View

hasinaআওয়ামী লীগ ক্ষমতায় এলে সাংবাদিকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার আমলে সাংবাদিকের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এমনকি মিডিয়ার স্বাধীনতাও নিশ্চিত করা হয়।”

সোমবার রাজধানীতে প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ’র (পিআইবি) নবনির্মিত আটতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, “দেশ ডিজিটাল হতে শুরু করেছে। এখন অনলাইন মিডিয়ার সৃষ্টি হয়েছে।”

“আমরা তথ্য অধিকার আইন করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তার না করে সমন জারির বিধান করা হয়েছে। এমনকি আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের জন্য ‘কল্যাণ ফান্ড’ গঠন করেছে” বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, “আমাদের সরকারের আমলেই দেশে মোবাইল ফোন সেবা চালু হয়েছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে গ্রামের মানুষ বিভিন্ন সুবিধা পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ