1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

‘হেফাজতের নাশকতা ঠেকাতে সরকার প্রস্তুত’

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ১১০ Time View

mokhaস্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, “হেফাজত এখনো সমাবেশের কোনো অনুমতি চায়নি। তবে, তারা সমাবেশের নামে কোনো ধরণের নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিরোধে সরকার প্রস্তুত রয়েছে।”

শনিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরতলীর ২নং পুল এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মহিউদ্দীন খান আলমগীর এ কথা বলেন।

তিনি আরো বলেন, “বিএনপি হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।”

নির্দলীয় সরকার বিষয়ে সুজনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “যে কারো মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সুজনের প্রস্তাবকে সাধুবাদ জানাই। তা বিবেচনা করা হবে। আমরা বিভিন্ন মহল থেকে আরো প্রস্তাব আশা করছি।”

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে তিনি বলেন, “এটি আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। আইনিভাবেই বিচার কাজ সম্পন্ন হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার কামরুল আমীন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ