1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিকদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ হরমুজ প্রণালি নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি : তথ্যমন্ত্রী

নতুন পরিচয়ে অহনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮১ Time View

মিষ্টি মেয়ে অহনা শোবিজে পা রাখেন মডেলিংয়ের মাধ্যমে। এরপর অভিনয় শুরু করেন টিভি নাটকে। বছর দুয়েক আগে চলচ্চিত্রেও অভিষেক হয়ে গেছে তার। রকিবুল আলম পরিচালিত ‘চাকরের প্রেম’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন অহনা। এবার তিনি দর্শকদের সামনে আসছেন নতুন পরিচয়ে। এখন থেকে তাকে দেখা যাবে, আরটিভির একটি অনুষ্ঠান উপস্থাপনায়।

অহনার উপস্থাপনায় প্রতি শনিবার আরটিভিতে প্রচারিত হবে ‘সিনেবাংলা’ নামের একটি অনুষ্ঠান। নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনায় আসা প্রসঙ্গে অহনা বাংলানিউজকে বলেন, এর আগে ভালবাসা দিবসে জিটিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। তবে এবারের অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হবে। সিনেমা বিষয়ক অনুষ্ঠানটি উপস্থাপনা করতে বেশ ভাল লাগছে। আশা করছি দর্শকরা আমার এই নতুন কাজটি পছন্দ করবেন।

চলচ্চিত্রের সঙ্গে অহনার যোগাযোগ দু বছর আগে। আমিন খানের বিপরীতে তাকে ‘চাকরের প্রেম’ ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায়। কিন্তু ছবিটি ব্যবসা সফল না হওয়ায় তিনি চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঢালিউডে আরেকবার নিজেকে পরখ করতে অহনা এবার অভিনয় করছেন ‘পদ্মাপাড়ের পার্বতী’ নামের একটি ছবিতে। নিজের লেখা উপন্যাস অবলম্বর ছবিটি নির্মাণ করছেন রফিক সিকদার। এ ছবিতে অহনাকে দেখা যাবে নাম ভূমিকায় অর্থাৎ ‘পার্বতী‘ চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন নীরব। ছবিতে আরো অভিনয় করছেন হেলাল খান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রীকর জয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও অনেকেই।

‘চাকরের প্রেম’ ও ‘পদ্মাপাড়ের পার্বতী’ ছবি দুটোর মাঝে অবশ্য আরো একটি ছবিতে অহনা অভিনয় করেন। ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবি ‘পাইরেটস দ্য ব্লাড সিক্রেট’-এ তাকে দেখা যায়। আরটিভির প্রযোজনায় জলদস্যুদের কাহিনী নিয়ে ছবিটি পরিচালনা করেন নোমান রবিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ