1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

দুদিন পর লেফটেন্যান্ট তানবিরের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
  • ১৩৭ Time View

tanvirনিখোঁজ হওয়ার দু’দিন পর বান্দরবানের বেতছড়া সাঙ্গু নদী থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানবির মাহমুদের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে নদী থেকে লাশটি ভেসে উঠলে উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন বান্দরবান সেনা রিজিয়নের বি.এম মেজর মশিউর।

লেফটেন্যান্ট তানবির মাহমুদ বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের আওতাধীন বেতছড়া সেনা ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। রোববার দুপুরে তিনি সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। প্রচণ্ড স্রোতে হঠাৎ তলিয়ে যান তিনি। খবর পেয়েই হেলিকপ্টার এবং ১২টি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সেনাবাহিনী অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে সহযোগিতা করে নৌ-বাহিনীর ডুবুরী দল ও স্থানীয় জেলেরা। তারা জেলার বেতছড়া, তারাছামুখ, লাঙ্গীপাড়া, কালাঘাটা এবং চট্টগ্রামের দোহাজারি এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালান। তিনদিনের মাথায় তরুণ সেনাকর্মকর্তার লাশ উদ্ধারের পর এক বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, লাশটি উদ্ধার করে প্রথমে বেতছড়া ক্যাম্প ও পরে বান্দরবান সদরে সেনানিবাসে নিয়ে আসা হয়। এখান থেকে জানাজা শেষে হেলিকাপ্টারে করে লাশ ঢাকা ক্যান্টনমেন্টে পাঠানো হবে। সেখানে সেনাপ্রধান জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ