1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রায় নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিকালে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৩
  • ১৪৫ Time View

BNPমানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়া আজ বুধবার বিকাল ৪টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

গতকালের ঐ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।

বৈঠক সূত্রে জানা যায়, এসময় রায়ের ব্যাপারে পর্যালোচনা করা হয় এবং একটি বিবৃতি তৈরি করা হয়। আজকের সংবাদ সম্মেলনে রায়ের অসঙ্গতিগুলো এবং ইন্টারনেটে আগাম রায় প্রকাশের ব্যাপারটি তুলে ধরা হবে।

বৈঠক সূত্র জানায়, ইন্টারনেটে রায় প্রকাশ বিশ্বে নজিরবিহীন এবং এ রায়কে প্রহসনের রায় বলে এর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ