1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিখ্যাত কিছু উক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩
  • ৯৭০৫ Time View
sahahuddin-kaderবিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরে আমরা দেখেছি প্রায় সব সময় নানান বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থেকেছেন। এমন কি এই বিএনপি নেতা জেলের ভিতর থেকেও তার বিচারের সময় নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থেকেছেন। আজ তার রায় পড়া শরু হয়েছে এবং ইতোমধ্যে ১ম অভিযোগ প্রমাণিত হয়নি, ২য় অভিযোগ প্রমাণিত হয়েছে।
মানবতা বিরোধী অপরাধে রায়ের প্রেক্ষিতে সব সময়ের জন্য আলোচনায় থাকা এই নেতার কয়েকটি বিতর্কিত কিন্তু বিখ্যাত উক্তি এইমাত্র পাঠকদের জন্য তুলে ধরা হলো:
  • প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগের কথা উল্লেখ করে এই নেতা বলেন, “ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন।”
  • আওয়ামী লীগের একটি মহল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ করে সাকা বলেন, ” ওই মহলটি জানে না যে তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই বিলের বক।”
  • ব্যাপকভাবে সমালোচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ট উক্তি, ‘হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার সোনা নিয়ে এতো টানাটানি কেন?’
  • আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু।
  • এক কনফারেন্সে একজন সাংবাদিক সালাউদ্দিন কাদের চৌধুরী  ডাক দিলেন প্রশ্ন করার জন্য, সাকা ভাই…। প্রশ্ন শেষ করার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরী  উত্তর দিলেন……এ্যাই শেমুর লোকদের মত কথা বল কেন? সাকা আবার কি? বল সালাউদ্দিন কাদের। সাংবাদিক ভদ্রলোক বলিলেন,সরি ! কিন্তু “শেমু” টা আবার কে?
    সালাউদ্দিন কাদের চৌধুরী  হাসি হাসি মুখ নিয়া বলিলেন, শেমু মানে শেখ মুজিব।
  • শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায় সাকা বলেন, ” আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না।”
  •  পঞ্চম সংশোধনী সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে।
  • স্ক্যাইপি কেলিংকারীর পর বিচারকদের বললেন, সতিত্বের কোনো পার্সেন্টেজ নেই। বলা যায় না কারো এতো পার্সেন্ট সতিত্ব আছে, এতো পার্সেন্ট নেই।
  • জেলে সেবকের সাথে যৌন সম্পর্ক প্রসঙ্গে বলেন, “আগে জানতাম জেলে জানের নিরাপত্তা নেই,এখন দেখি ইজ্জতেরও নিরাপত্তা নেই।
  • সাফাই সাক্ষ্য সময় বলেছেন,বঙ্গবন্ধুর আত্মজীবনী ট্রাইব্যুনালে ডকুমেন্ট হিসেবে জমা দিলে কি কবিরা গুনাহ হবে? তার বিরুদ্ধে মামলাকে ঐতিহাসিক ও রাজনৈতিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে আমি এ মামলার আসামি হয়েছি। আজ চাচার (বঙ্গবন্ধু) বই নিয়ে এসেছি।
  • ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,”ফাঁসি তো আমাকে দেবেনই এত তাড়াহুড়ো করছেন কেন?”
  • তত্ত্বাবধায়ক নিয়ে কিসের সংলাপ -এটা তো গর্ভবতী মহিলার মতোই সময় হলেই প্রসব করবে। তার জন্য আবার সংলাপ করতে হবে কেন তাও আবার দিনক্ষণ ঠিক করে।
  • আজ রায় পড়ার সময় বিচারপতি বলেন সাকা চৌধুরী ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখন এই নেতা চিৎকার করে বলেন, ”ঐ পাঁচবার নয় ছয় বার”।
এছাড়াও তার এই নেতার রয়েছে এমন অনেক আলোচিত,সমালোচিত মন্তব্য। এখন নিজের বিরুদ্ধে কোর্টের রায় সম্পর্কে তিনি কি মন্তব্য করবেন তারই অপেক্ষায়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ