1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

মেডিকেলে ভর্তি: ২০০ নম্বরের মধ্যে পেতে হবে ১২০

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১১১ Time View

vortiএ বছরে মেডিকেলে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে ন্যূনতম ১২০ নম্বর পেতে হবে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা-সংক্রান্ত একটি বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানে উপস্থিত একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছর মেডিকেলে ভর্তির জন্য ২০০ নম্বরের মধ্যে ১১০ পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পেরেছিল। তবে এবার এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নেওয়া হয়। পরামর্শকেরা এ বছর থেকে ভর্তি হওয়ার ন্যূনতম নম্বর ১৪০ নির্ধারণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভর্তি যোগ্যতার সেই নম্বর ১২০ করা হয়েছে।

প্রতিবছরের মতো মেডিকেলে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে ২০০ নম্বরের পরীক্ষায় বসতে হবে। ওই নম্বরের মধ্যে ১০০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে।

আর বাকি ১০০ নম্বর থাকবে নৈর্ব্যক্তিক তথা এমসিকিউয়ে। কোনো শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেলে তাঁর স্কোর হবে ১০০।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ