1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

ঐশীর সেই বন্ধু জনি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০৫ Time View

অবশেষে গ্রেফতার হলেন নিহত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের মেয়ে ঐশীর বন্ধু মো. আসাদুজ্জামান জনি (৩০)। বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জনিকে পাওয়ায় এ পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহজ হবে বলেই মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের পর থেকেই জনি পলাতক ছিল। পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযান চালিয়েছে। জনিকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

মা-বাবাকে হত্যার দায় স্বীকারের পর ‘ও’ লেবেল পড়ূয়া ছাত্রী ঐশীর বখাটে জীবন নিয়ে নানা আলোচনা হয়। পুলিশ ও ঐশীর পক্ষ থেকেও বলা হয়, জনির হাত ধরেই অন্ধকার জগতে পা রাখে এই মেধাবী কিশোরী। আর জনির মাধ্যমে ঐশী নেশার জগতে পরিচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ