1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২১ Time View

হরতালের দ্বিতীয় দিন ও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেনের আধাঘণ্টার মাথায় লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই): বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২৬ পয়েন্টে আসে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত থাকে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৬৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবস বুধবার একই সময়ে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই): ১১টা ২ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৯ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৪৩টির এবং  অপরিবর্তিত থাকে ১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।  গতকাল একই সময়ে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ