1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে: বেগম জিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০৩ Time View

বর্তমান সরকার ক্ষমতা কুক্ষিগত করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। বিএনপি’র চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রংপুরে যাত্রা প্রাক্কালে বগুড়া সার্কিট হাউজে সংক্ষিপ্ত বক্তব্যে  এ মন্তব্য করেন।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের ব্যাপক ভরাডুবি হবে বলে মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই-নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এটা ৯০ ভাগ মানুষের দাবি।

তিনি বলেন, বগুড়ার উন্নয়নে বিগত সময়ে ব্যাপক কাজ করেছি। কিন্তু এ সরকার কোন উন্নয়ন করেনি।

বেগম খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউজ থেকে পৌনে ১২টায় রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সার্কিট হাউজ থেকে শুরু করে বগুড়ার মাটিডালী বিমানমোড় পর্যন্ত রাস্তার দু’পাশে নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ