1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

রাজধানীতে ৪০ লাখ টাকার ভিওআইপি যন্ত্রপাতিসহ আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৪৮ Time View

voipরাজধানীর শ্যামপুর থেকে ৪০ লাখ টাকার অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) যন্ত্রপাতিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো- আশিকুল ইসলাম (৩৫) ও সুবজ আহমেদ (৪০)।

শুক্রবার রাত র‌্যাব-২ এর সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চালানো অভিযান ফরিদাবাদ আবাসিক এলাকার আশকিন গেটের এ/১৪, ষষ্ঠ তলা থেকে আটক করে তাদের।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি রায়হান উদ্দিন খান জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে উদ্ধার হওয়া যন্ত্রাপাতির (মালামাল) মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

উল্লেখ্য, প্রতিদিন দেশে ১৪ কোটি মিনিট বৈধ বিদেশি কল টার্মিনেশন হওয়ার কথা থাকলেও সরকারি খাতায় তার পরিমাণ মাত্র ৫ কোটি মিনিট। বাকি ৯ কোটি মিনিট অবৈধভাবে ভিওআইপি ব্যবসায়ীরা লুটেপুটে খাচ্ছেন। এতে সরকারের ক্ষতি হচ্ছে প্রতিবছর ৭২০ কোটি টাকা। মোট অবৈধ এ ভিওআইপি ব্যবসায় প্রতিবছর বছর আড়াই হাজার কোটি টাকা দেশি-বিদেশি রাঘববোয়ালরা পকেটে পুড়ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ