1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৯ Time View

ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শামসুদ্দিন মণ্ডল (৪০) ও ফজলুর রহমান (৩৫) দুই ব্যক্তি গুরতর আহত হয়েছেন। আজ শনিবার সকালে আশুলিয়ার বাংলা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।

জানা যায়, সকাল আটটার দিকে আশুলিয়ার বাংলা বাজার এলাকা থেকে ঐ দুই ব্যক্তি মটর সাইকেলে করে গাজীপুরে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে কয়েকজন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে দুইজনেই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার ওসি বদরুল আলম জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ