1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

গণজাগরণ মঞ্চের সংগঠক আরিফ নূরকে কুপিয়েছে সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩১ Time View

রাজধানীতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আরিফ নূরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। শুক্রবার রাত ১২টার দিকে শাহবাগ থানার রূপসী বাংলা হোটেলের সামনে থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আরিফ গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি তিনি নাট্যকার ও উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি শুক্রবার রাত এগারোটার দিকে পরীবাগ এক বন্ধুর বাসা থেকে বের হয়ে শাহবাগ আসছিলেন। পরীবাগ ওভার ব্রিজের কাছাকাছি আসা মাত্রই তার সামনে একটি মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাসের বাতি বন্ধ করেই চার-পাঁচজন অজ্ঞাত দুর্বৃত্ত কোন কিছু না বলেই চাপাতি দিয়ে তাকে কোপাতে থাকে।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হেলথ অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, আরিফকে হত্যা চেষ্টা ও গণজাগরণ কর্মীদের হত্যা, হামলার প্রতিবাদে শনিবার প্রজন্ম চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ