1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৮৮ কোটি ডলার বাংলাদেশের বাজারে ইউনানের ব্যবসায়ীদের আগ্রহ সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’, হঠাৎ কেন বললেন তানজিন তিশা ৩৭ রানের ইনিংসে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্ধানা প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর ১৯ দিনে ২৩ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদ হিসাব তলব করলো দুদক পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: বিচার দাবিতে ডিসি অফিস ঘেরাও শরীয়তপুর জেলা যুবদলে সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

কলম্বিয়ায় পুলিশ স্টেশনে হামলা, নিহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ২২১ Time View

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তুমাকোতে একটি পুলিশ স্টেশনে ভয়াবহ হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭০ জন।

কলম্বিয়া রেডক্রস বৃহস্পতিবার এই হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে হতাহত সবাই পুলিশ সদস্য কি না তা নিশ্চিত করেনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত বুধবার বিস্ফোরকবাহী একটি মোটরসাইকেল হঠাৎ করে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

এই হামলার জন্য দেশটির বামপন্থী সশস্ত্র গ্রুপ ফার্ক বিদ্রোহীদের দায়ী করছে পুলিশের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছে, এই হামলার লক্ষ্য ছিলেন পুলিশের কমান্ডার জেনারেল জর্জ নিয়েতো রোহাস। তবে রোহাস অক্ষত রয়েছেন।

কলম্বিয়ার মধ্যে তুমাকো শহরটি মাদক চোরাচালানসহ নানা ধরনের অপরাধ কর্মের জন্য বিখ্যাত। এই শহরে এর আগে সবচে ভয়াবহ হামলাটি হয় ২০১১ সালের অক্টোবরে। এতে ১০ জন সেনা নিহত হয়। এ হামলার জন্যও ফার্ক বিদ্রোহীদের দায়ী করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ