1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ঢাকার অধিনায়ক মাশরাফি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭১ Time View

ক্রিকেটে ফিরেই আলোচনায় মাশরাফি বিন মুর্তজা। চোট থেকে ফিরে প্রিমিয়ার ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক হচ্ছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা গ্ল্যাডিয়েটরস মাশরাফিকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করে। অধিনায়কের প্রতিক্রিয়ায় মাশরাফির বক্তব্য,‘এ জন্য আমি দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই উনারা আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। ঢাকার মালিক তো আমাকে শুরু থেকে সম্মানিত করেছেন। প্রথম নিলামে কেউ যখন আমাকে কিনতে চায়নি তখন ঢাকা নিয়েছে। এখানে সম্মানী কোন বিষয় না। এবার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলেছি, আহামরি কোন পারফরমেন্সও করিনি। তারপরেও উনারা আমাকে অধিনায়ক করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি ঢাকার ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ।’

একের পর এক চোট মাশরাফির ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে অনেক। যোগ্যতার তুলনায়ে পেয়েছে অল্পই। এতবার দুই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে যে অনেকে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার প্রবল ইচ্ছে থেকে খেলাই ছেড়ে দিতেন। মাশরাফি ব্যতিক্রম, তিনি ক্রিকেটে আছেন হয়তো অনেক দিন থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ