1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

বাজিমাত করেছে সিলেট রয়্যালস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭২ Time View

সিলেট রয়্যালস একেবারে বাজিমাতই করে দিয়েছে। টাইটেল স্পন্সর থেকে ১০ কোটি টাকা আয় হবে তাদের। কানাডা ভিত্তিক কোম্পানি গ্লোবাল নিউয়ে’কে স্পন্সর হিসেবে জুটিয়েছে তারা।

দেশ থেকে যখন কোটি কোটি ডলার বেরিয়ে যাওয়ার শঙ্কায় চারিদিকে যখন হইচই হচ্ছে তখন সিলেটের এই অর্জন খানিকটা স্বস্তি এনে দেবে। একেবারে ঘটা করে সংবাদ সম্মেলনে গ্লোবাল নিউয়ে এবং সিলেট রয়্যালসের মধ্যে চুক্তি হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্রেঞ্চাইজি প্রথম দল হিসেবে টাইটেল স্পন্সর ঘোষণা করেছে সিলেট। তাদের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গ্লোবাল নিউয়ের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে তারা। বিপিএলের খেলা ছাড়াও দেশে এবং দেশের বাইরে অনেক অনুষ্ঠান করা হবে বলেও জানান তিনি।

সিলেট রয়্যালসের ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান বলেন,‘আমরা খেলাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। বিপিএলের মাধ্যমে দেশের ক্রিকেট এগিয়ে যাবে। সব দিক থেকে আমরা চেষ্টা করবো সফল হতে।’

গ্লোবাল নিউয়ে’র চেয়ারম্যান নব রতœম শ্রী নারায়ন দাস সিলেট রয়্যালসের স্পন্সর হওয়ার পেছনে যুক্তি দেখান,‘আমরা এটাকে স্পন্সর করে বিনিয়োগ করলাম। এখান থেকে আয় করতে পারলে ভবিষ্যতে এই দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করা যাবে। আগে বিনিয়োগকৃত অর্থ ফেরত আনা এবং ব্রেক ইভেনে আসাই হবে লক্ষ্য। পরে মুনাফার দিকে যেতে হবে।’

চুক্তি অনুষ্ঠানে গ্লোবাল নিউয়ে’র চেয়ারম্যান নব রত্নম শ্রী নারায়ন দাস, ব্যবস্থাপনা পরিচালক মুরালী শ্রী নারায়ন দাস, সিলেট রয়্যালসের চেয়ারম্যান নাফিসা কামাল, সিইও উদয় হাকিমসহ দলের দেশি ও বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

ক্রিকেটারদের পক্ষ থেকে ইমরুল কায়েস বলেন,‘আমরা সেরাটা দিয়ে খেলবো। আমাদের জন্য দোয়া করবেন যেন দলটাকে অনেক দূর নিয়ে যেতে পারি।’

তাদের ইংলিশ ক্রিকেটার পিটার ট্রেগো সিলেটের জন্য সেরাটা উজার করে খেলতে চান। এই মুহূর্তে তিনি ঢাকা আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ