1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

টেস্ট লড়াইয়ে জিম্বাবুয়ে-পাকিস্তান মুখোমুখি আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩২ Time View

zpakইতোমধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ দুটোই দখলে নিয়ে নিয়েছে পাকিস্তান। এবার টি২০ এবং ওয়ানডে সিরিজ শেষে টেস্ট লড়াইয়ে নামছে স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তান। হারারে ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা দুইটায় দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে দুই দল।

দুই ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে জিম্বাবুয়ে। দুটি ম্যাচেই খারাপ পারফরমেন্সের ফলে সিরিজটি ২-০ ব্যবধানে হারে স্বাগতিকরা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরুটা দুর্দান্তই ছিল জিম্বাবুয়ের। প্রথম ম্যাচেই পাকিস্তানকে চমকে দেয় তারা। ৭ উইকেটের জয় দিয়ে সিরিজে যাত্রা শুরু করে ব্রেন্ডন টেলরের দল।

কিন্তু প্রথম ওয়ানডেতে ভালো খেলার ধারাবাহিকতা পরের দুই ম্যাচে অব্যাহত রাখতে পারেনি স্বাগতিকরা। ফলে শেষ দুটি ম্যাচ হেরে সিরিজ জয়ের সুর্বন সুযোগটা হাতছাড়া করে তারা। ৯০ ও ১০৮ রানের ব্যবধানে শেষ দুই ম্যাচে হেরে যায় জিম্বাবুয়ে। টি-২০ এবং ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে জিম্বাবুয়ে।

তারপরও  টেস্ট সিরিজে ভালো করার ইচ্ছা পোষণ  করে স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন টেলর বলেন, ‘টি-২০ সিরিজে ভালো খেলতে না পারলেও, ওয়ানডে সিরিজে শুরুটা ভালো আমরা। কিন্তু শেষ পর্যন্ত সিরিজটি জিততে পারিনি। তবে টেস্ট সিরিজ ভিন্ন ফরম্যাট। এখানে অন্যরকম চিন্তা নিয়ে খেলতে হবে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে খেলোয়াড়দের। আশা করছি টেস্ট সিরিজে সবাই নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা করবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

এখন পর্যন্ত টেস্টে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও পাকিস্তান। এর মধ্যে জয়ের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী পাকিস্তানেরই। ৯টি ম্যাচ জিতেছে পাকরা। আর দুটি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র।

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানকে হারিয়েছিল জিম্বাবুয়ে। সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও কোনো ম্যাচ জিততে পারে স্বাগতিকরা তবে ১৫ বছর পর আবারো রেকর্ড বইয়ে নিজেদের নামটা অন্যভাবে লেখাতে সক্ষম হবে জিম্বাবুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ