1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আনসারুল্লাহ বাংলা টিমের ৯ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ১০৯ Time View

দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ প্রধান মুফতি জসিম উদ্দিনের নয় সহযোগীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেফতার কৃতদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটার এবং জিহাদী বইসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়।

শনিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার মোঃ আবু ইউসুফ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। এ ব্যাপারে পুলিশ মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলন করবে ডিবি পুলিশ।

উল্লেখ্য, ১২ আগস্ট বরগুনার দক্ষিণ খাজুরতলা এলাকায় গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিনসহ ৩১ জনকে গ্রেপ্তার করে। ব্লগার রাজীব হত্যা মামলায় মুফতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ