1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

স্বীকৃতি পেল জয়ের ‘ফেসবুক পেজ’

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ২০১ Time View

joyপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘ফেসবুক পেজ’কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফেসবুক কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল আজ মঙ্গলবার রাত ১০টার দিকে এ দাবি করেন।

শাকিল জানান, বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজকে অফিসিয়ালি ভেরিফাই (যাছাই-বাছাই) করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তিনি দাবি করেন, ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক এটাই প্রথম কোন বাংলাদেশি নাগরিকের পেজের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন।

শাকিল আরও বলেন, বর্তমানে সজীব ওয়াজেদের নামের পাশে একটি আকাশি রঙের বৃত্ত রয়েছে। কোনো জনগুরুত্বপূর্ণ ব্যক্তিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে তাঁর নামের পাশে এই ধরনের বৃত্ত দেওয়া হয়। গত ১৬ জুলাই দেশে আসার পর এই ফেসবুক পেজটি খোলেন জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ