1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ

অমিতাভ ও মাধুরী ঢাকায় আসছেন ঈদের পর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩
  • ১৬৬ Time View

ঈদের পরপরই ঢাকা আসছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও মাধুরী। দেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তারা। এ ছাড়াও আরও বেশ ক`জন শিল্পী ঢাকায় আনার ব্যাপারে কথা চলছে। এ সফরে ঢাকায় এসে তারা একটি শপিং কমপ্লেক্স ও সিনেপ্লেক্স উদ্বোধন করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছা শর্তে জানিয়েছেন তাদের ঈদের আগেই আনার পরিকল্পনা ছিল। কিন্তু অমিতাভ বচ্চনের শিডিউল না পাওয়ায় ঈদের পরে আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানে শুভযাত্রা করা হবে। এদিকে শুধু উদ্বোধনী অনুষ্ঠান নাকি এর পাশাপাশি এই হেভি ওয়েট তারকাদের নিয়ে আলাদা পারফর্মেন্সের কোনো ব্যবস্থা রাখা হবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। কারণ এই তালিকা আরও লম্বা হতে পারে।

আয়োজক সূত্র থেকে এরই ভেতরে অমিতাভ বচ্চন, মাধুরীর পাশাপাশি শাহরুখ বা আমিরকেও আনার প্রস্তুতি চলছে। তবে তাদের সংবর্ধনাসহ আলাদা করে একটি জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তবে যেহেতু এখনও তারিখ চূড়ান্ত হয়নি, তাই তারা এখনই অফিসিয়াল ঘোষণা দিচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ