1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে প্রপাগান্ডার দেশ বললেন দপ্তরবিহীন মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩
  • ১৫৮ Time View

suruআওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশকে প্রপাগান্ডার দেশ উল্লেখ করে বলেছেন, এ দেশে যে যত বেশী গুজব, অশালীন ও অশ্লীলভাষায় কথা বলতে পারে তাদেরই জয় জয়কার।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ আয়োজিত “সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন গ্রহনযোগ্যতা হারাচ্ছে বিরোধী দলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনের কমিশনের উদ্দেশ্যে বিরোধী দলের ঢালাওভাবে এমন নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন শক্তিশালি হলে গণতন্ত্রের ভীত মজবুত হয়।

সংবিধানের ৯১/এ ধারা বিলুপ্তির বিষয়ে দপ্তরবিহীন এ মন্ত্রী বলেন, এ ধারা বাতিল করলে বা থাকলে আওয়ামী লীগের কিছু আসে যায় না। তবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালি করতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের সভাপতি এম কে এম রানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তাজুল ইসলাম এমপি, মিজু আহমেদ, অরুণ সরকার রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ