1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

রাজধানীতে রাতভর বৃষ্টি: তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, বিপাকে রাজধানীবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০১৩
  • ১১৫ Time View

ragdaniবঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে শনিবার রাতভর ভারি বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর পেশাশ্রেণীর মানুষ।

রবিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রবিবার সকাল থেকেই বিভিন্ন সড়কে পানির কারণে যান চলাচল ব্যাহত হতে দেখা গেছে।

ভারি বৃষ্টিতে রাজধানীর বিজয়নগর, শান্তিনগর, মালিবাগ, বাড্ডা, কুড়িল, ভাটারা, মিরপুর, শ্যাওরাপাড়া, আজিমপুর, মানিকমিয়া এভিনিউ, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়।

সড়কগুলোতে হাঁটু পরিমাণ পানি জমে যাওয়ায় সকাল থেকে অফিসগামী মানুষদের চরম দুর্ভোগ পড়তে হয়েছে। সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন তারা। পানি জমে যাওয়ায় বাস, ট্যাক্সিসহ গণপরিবহন কম চলাচল করছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টি আরো একদিন থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে আবহাওয়া অনেকটাই শুকনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ