1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা আজ দেশের বাজারে কমল সোনার দাম জাতিসংঘ সফরে বাণিজ্য-বিনিয়োগ-জ্বালানি নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসা হিন্দুদের ফেরত পাঠানো যাবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৩
  • ১৩৮ Time View

isuprimধর্মীয় নিপীড়নের কারণে যেসব হিন্দু বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে তাদেরকে অন্যান্য অবৈধ অভিবাসীদের সাথে এক কাতারে ফেলা যাবে না এবং সেদেশে ফেরতও পাঠানো যাবে না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার আদালত ভারতের কেন্দ্রীয় সরকার এবং ১৮টি রাজ্যকে এই নির্দেশ দেয়। ‘স্বজন’ নামের একটি এনজিওর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়।

আবেদনকারী অ্যাডভোকেট শুভদীপ রায় বলেন, ভারত ভাগের আগে যেসব হিন্দু পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন তাদেরকে উদ্বাস্তু হিসেবে দেখা হতো এবং বিভিন্ন রাজ্যে তাদের বসবাসের ব্যবস্থা করা হয় এবং নাগরিকত্ব দেয়া হয়।

তিনি বলেন, তাহলে যেসব হিন্দু বাংলাদেশ থেকে নিপীড়নের কারণে এখনো পালিয়ে আসছে তাদের ক্ষেত্রেও কেন একই নিয়ম অনুসরণ করা হবে না।

শুভদীপ বলেন, এর আগে তিব্বত, শ্রীলংকা, ভুটান, আফগানিস্তান, মিয়ানমান থেকে যেসব লোক এবং বাংলাদেশ থেকে যেসব চাকমা ভারতের অরুণাচল, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যে আশ্রয় নিয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়নি।

এনজিওটির দাবি, ধর্মীয় নিপীড়নের কারণে যেসব হিন্দু বাংলাদেশ থেকে পালিয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে পুশব্যাক করা হবে ভুল সিদ্ধান্ত। এসব লোক দেশহীন। এটা করা হলে তাদেরকে করুণ অবস্থার মধ্যে ফেলে দেয়া হবে। তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না।

শুনানি শেষে বিচারপতি পি সতশিবম এবং বিচারপতি রঞ্জন গগৈ এসব হিন্দুকে বাংলাদেশ না পাঠানোর নির্দেশ দেয় এবং আবেদনকারীকে এ ব্যাপারে আরো গবেষণা করার কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ