1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৩
  • ১৫০ Time View

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের রায়ের দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। রোববার দুপুরে তারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের কথা জানায়। হরতাল ঘোষণার পরপরই পল্টনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার মাইন্ডার গোলাম আযমের মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এটিএম ফজলে কবির রোববার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান। এরপরই জামায়াতের এ হরতালের ঘোষণা এলো।

এই মামলায় পাঁচ ধরনের অভিযোগের আওতায় মোট ৬১টি অপরাধের জন্যে গোলাম আযমকে অভিযুক্ত করা হয়েছে। ১৯৯৯ সালে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীরের পদ থেকে অবসরে গেলেও দলটির তাত্ত্বিক নেতা হিসেবে তিনি সম্পৃক্ত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ১১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে, বিচারকরা তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও সাবেক সদস্য আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড এবং আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ