1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

পদ্মা সেতু প্রকল্পে চীনের আগ্রহ প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৩
  • ১৬৪ Time View

চীনের সরকারি প্রতিষ্ঠান পলি টেকনোলজি কর্পোরেশন পদ্মা সেতু নির্মাণে ২৪০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়। তারা এক মাসের মধ্যে সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে আগ্রহ প্রকাশ করেছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জি টু জি ভিত্তিতে এ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে এ কোম্পানি। প্রস্তাবটি আগেই দেয়া হয়েছে, আজ আনুষ্ঠানিকভাবে কথা বলা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে যোগাযোগমন্ত্রী পলি ইন্টারন্যাশনাল কোম্পানি ও এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

চীনের প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে বিবেচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সেতু নির্মাণের যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পদ্মা সেতু। এ সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হলেও দুর্নীতির অভিযোগ উঠায় তা বাতিল করে দেয় সংস্থাটি। এরপর সরকারের পক্ষ থেকে বলা হয় নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু করা হবে। সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্রও আহবান করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকারের মেয়াদে সেতু নির্মাণের কার্যাদেশ দেয়ার সুযোগ নাও হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ