1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে বেলারুশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৩
  • ১৫০ Time View

বাংলাদেশের উদার বিদেশী বিনিয়োগ নীতিমালার সুযোগ নিয়ে লাভ ও মুনাফার ভিত্তিতে এ দেশের উন্নয়ন সহযোগী হতে বেলারুশের ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী দিনে আমাদের প্রগতি ও সমৃদ্ধির পথ চলায় আপনাদের উপস্থিতিও আমাদের জন্য মূল্যবান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে উদার বিদেশী বিনিয়োগ নীতি বিদ্যমান।

প্রধানমন্ত্রী আজ বেলারুশের মিনস্ক ন্যাশনাল লাইব্রেরীতে যৌথভাবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বেলারুশ চেম্বারস এ্যান্ড কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইআইসিসিআই) আয়োজিত এক ব্যবসায়ী পরিষদ সভায় ভাষণকালে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, লাভজনক ব্যবসার ব্যাপক জন্য বাংলাদেশের এই খাতে রয়েছে উদ্ভাবনী উদ্যোক্তা, দক্ষ ব্যবস্থাপক ও সঙ্গতিপূর্ণ মজুরীর শ্রমশক্তি।

তিনি বলেন, সরকারের বিদ্যমান শিল্প নীতিতে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, নৌ পরিবহন, নবায়নযোগ্য জ্বালানী, পর্যটন, আইসিটি পণ্য ও সেবা এবং ওষুধ ও সিরামিক খাতে বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট মিখাইল ম্যায়াসনিকভিচ, এফবিসিসিআই‘র সভাপতি কাজী আকরাম উদ্দিন ও বিইআইসিসিআই’র সভাপতি মিখাইল ম্যায়ালিকভ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

শেখ হাসিনা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশে বিগত বছরগুলোতে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত থাকে এবং ২০১৭ সালের মধ্যে এই প্রবৃদ্ধি দুই অঙ্কে উন্নীত করে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষে কাজ চলছে।

তিনি বলেন, এই অঞ্চল হচ্ছে ৩শ’ কোটি মানুষের এক বিশাল বাজার। এখানকার মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদা দ্রুত বাড়ছে।

বাংলাদেশকে বিদেশী বিনিয়োগের লাভজনক গন্তব্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, বহু আন্তর্জাতিক গবেষণা ও রেটিং সংস্থা বিনিয়োগবান্ধব এই পরিবেশের স্বীকৃতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ