1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

গাজীপুরের প্রথম নগরপিতা এম এ মান্নান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৩
  • ৯৮ Time View

গাজীপুর সিটি নির্বাচনে সফলতার সাথে উর্ত্তীণ হয়েছেন অধ্যাপক এম এ মান্নান। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১ লাখ ৬ হাজার ৫৭৭ ভোটের ব্যবধানে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে পরাস্ত করে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে জয়লাভ করেছেন ১৮ দল সমর্থিত অধ্যাপক এম এ মান্নান।

ফলাফল অনুযায়ী ৩৯২ কেন্দ্রের সব কটিতে ১৮ দলীয় জোট সমর্থিত এম এ মান্নান (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৪৪৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান (দোয়াত-কলম প্রতীক) ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন ।

রবিবার ভোর সোয়া ৫টা দিকে গাজীপুর বঙ্গতাস মিলনায়তনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার মোঃ মতিয়ার রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। অধ্যাপক মান্নানকে জয়ী ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার মতিয়ার রহমান বলেন, এ নির্বাচনে সহয়াতা করার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, প্রার্থীদের এবং গাজীপুরবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন এ নির্বাচনে জন্য আমরা কেন্দ্র করেছি ৩৯২টি। আরো ২০ কেন্দ্র করার প্রয়োজন ছিল। কিন্তু জায়গার অভাবের কারণে বেশি করতে পারিনি।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা।

এই নির্বাচনে ভোটার সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৩৯। প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট মিলিয়ে প্রায় ৮ হাজার কর্মকর্তা নির্বাচনের কাজে নিয়োজিত ছিলেন। র‌্যাব-পুলিশ-বিজিবি-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ১১ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয় চলতি বছরের ৭ জানুয়ারি। নির্বাচনের তফসিল ঘোষিত হয় ২২ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ