1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০১৩
  • ১০৮ Time View

আসন্ন রমজান মাসে কেউ সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সচিব মাহবুব আহমেদ।

মাহবুব জানান, রমজানের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পণ্য সংগ্রহ করা হয়েছে। রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না বরং কয়েকটি পণ্যের দাম কমতে পারে।

মঙ্গলবার দুপুরে এফবিসিসিআই সম্মেলন কক্ষে রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সচিব বলেন, রমজানে বাজারে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্য মজুদ করে বাজারে পণ্যের সংকট সৃষ্টি করতে না পারে এজন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে ১৪টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মনিটরিং টিমগুলো অনিয়ম হলেও ব্যবস্থাগ্রহণ করবে।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, রমজানে পণ্য সরবরাহে যেন ভোগান্তিতে পড়তে না হয়- এজন্য পুলিশি সহায়তা নেয়া হবে। তিনি ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার আহবান জানান।

রমজানে সকল প্রকার ভোগ্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ