1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

জিএসপি সুবিধা পুনর্বিবেচনার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০১৩
  • ১১৯ Time View

যুক্তরাষ্ট্রকে জিএসপি সুবিধা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকারের জিএসপি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের পর এই আহ্বান জানালো বাংলাদেশ।

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জিএসপি সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। যুক্তরাষ্ট্র এমন এক সময় এই সিদ্ধান্ত নিলো যখন বাংলাদেশ সরকার কারখানা ও শ্রমিকদের মান উন্নোয়নে কাজ করে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ২০০৬ সালে শ্রম আইন অধ্যাদেশ ও আইএলও নীতি মেনে কাজ করে যাচ্ছে।

সিদ্ধান্ত প্রত্যাহারের আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত থেকে দ্রুত ফিরে আসবে। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারেও উন্নয়নশীল দেশগুলোর উন্নত দেশ থেকে এ ধরনের সুবিধা পেতে পারে।

বিবৃতি বলা হয়, এ ধরনের সিদ্ধান্তের পরও যুক্তরাষ্ট্রে পোশাক ক্রেতারা বাংলাদেশে তাদের ব্যবসা অব্যাহত রাখবে। আর বিষয়টি দুদেশের বাণিজ্য সম্পর্কে প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) স্থগিত করেছে ওবামা প্রশাসন। পোশাক খাতে কাজের পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

এদিকে, যু্ক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনা এখনও আছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মজিনা। শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ