1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ, হতাশ ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০১৩
  • ১১৫ Time View

বাংলাদেশের পণ্যের অগ্রাধিকার বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করেছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্যদের সহকারীর সূত্র দিয়ে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বার্তা সংস্থাটি বলেছে, শ্রমিক স্বার্থ ও কারখানার পরিবেশ ইস্যুতেই জিএসপি সুবিধা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হচ্ছে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বছরে প্রায় পাঁচশ’ কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও তার মাত্র এক শতাংশ জিএসপির আওতায় পড়ে। পোশাক খাত যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার আওতায় পড়ে না। জিএসপির আওতায় বাংলাদেশ প্রায় পাঁচ হাজার পণ্য শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারে।

এ বিষয়ে দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে কথা বললে তারা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন বৃহস্পতিবার বিকালে সংবাদ মাধ্যমকে বলেন, ‘এ ধরনের ঘটনা অবশ্যই আমাদের দেশে নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের পোশাকশিল্প নানা পরীক্ষার সম্মুখীন। জিএসপি সুবিধা স্থগিতের খবর আমাদের হতাশ করেছে।’

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বাংলাদেশের পোশাক খাত উন্নত হচ্ছে। এতোদিন পোশাক খাতে কর্মপরিবেশ নজরে ছিলো না। যেহেতু এ খাতের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে সেহেতু এ খাতকে আরো গুরুত্ব দেয়ার সময় এসেছে।’

উল্লেখ্য, গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে ১১শ’ বেশি পোশাককর্মীর প্রাণহানির পর কারখানার নিরাপত্তার বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসে।

কিছুদিন আগে জিএসপি তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানান ডেমোক্রেটদলীয় ৯ জন সিনেটর।

এক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ যতোদিন পর্যন্ত কারখানার পরিবেশ উন্নত না করতে পারবে ততোদিন এই সুবিধা স্থগিত রাখা হোক।’

গত ৭ জুন যুক্তরাষ্ট্র সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতেও বাংলাদেশের শুল্কমুক্তি সুবিধা বাতিলের ‘জোরাল’ সুপারিশ করেন কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেয।
রানা প্লাজা ধসের পর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘এ ঘটনা জিএসপি শুনানিতে প্রভাব ফেলবে।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ