1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০১৩
  • ১৮৪ Time View

দলীয় সরকারের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নির্বাচন উপলক্ষে শনিবার বেলা পৌনে ১২টায় দুর্গাকুমার সারকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় তিনি নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেন।

ভোট দিয়ে মুহিত সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমার নির্বাচনের সময়ও এত সুন্দর পরিবেশ ছিলো না।

সিলেট সদর আসনের সংসদ সদস্য মুহিত জানান, তিনি মেয়র পদে মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন কামরানকে ভোট দিয়েছেন।

নির্বাচনের সময় সিলেটে অবস্থান নিয়ে ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের’ যে অভিযোগ করেছেন বিরোধী দল সমর্থিত প্রার্থী আরিফুল হক, তা প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অল আর বোগাস অ্যান্ড রাবিশ।

চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে অনেকে মনে করলেও তার সঙ্গে একমত নন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, এই নির্বাচন সম্পূর্ণভাবে সরকারের প্রভাবমুক্ত। আর জাতীয় নির্বাচনে এটা কোনো প্রভাবই ফেলবে না বলেন অর্থমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ